| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়ের নিরাপত্তায় শটগানের আবেদন

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ০১:০০:০৫:পূর্বাহ্ন  |  ১০৩৭ বার পঠিত
মেয়ের নিরাপত্তায় শটগানের আবেদন

স্টাফ রিপোর্টার: রাজধানীসহ দেশে শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন বরগুনার আমতলীর এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আবেদন করেন উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম।

আবেদনে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। তাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে বৈধভাবে একটি শটগান নিয়ে নিজেই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চান।

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। আইনের প্রতি সবার আস্থা রাখা উচিত। তবে কেন তিনি এমন আবেদন করেছেন, তা বোধগম্য নয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪