| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৭:৩৪:৪৯:অপরাহ্ন  |  ৪৭৩ বার পঠিত
ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই যুবক নিহত

জামালপুর প্রতিনিধি : ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে ইরাকের কুর্দিস্তান শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের কুয়ালিকান্দি দক্ষিণপাড়া এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলুর রশিদ (৩৮) এবং একই উপজেলার ২ নম্বর কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার খলিল মিয়ার ছেলে মো. মনোহার মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, বজলুর রশিদ ও মনোহার মিয়া একটি মার্কেটে কাজ করতেন। অন্যান্য দিনের মতো কাজ শেষে রাত ১টার দিকে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত বজলুর রশিদের বড় ভাই জানান, ভোর ৫টার দিকে তিনি ভাইয়ের মৃত্যুর খবর পান। পরে ইরাকে অবস্থানরত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িচালককে পুলিশ আটক করেছে বলেও শুনেছেন। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বজলুর রশিদের বড় ভাই। তিনি জানান, বজলুর রশিদের জান্নাত (৬) ও আবির (৪) নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে নিহত মনোহারের নানা আব্দুল জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নাতির মৃত্যুর খবর শুনে মেয়ে-জামাই ভেঙে পড়েছে। মনোহারই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক ঋণ করে তাকে ইরাকে পাঠিয়েছিলাম। আজ সব শেষ হয়ে গেল।”

তিনি আরও জানান, মনোহারের সামিয়াদ (১২) ও মাইশা (৬) নামে দুই সন্তান রয়েছে। তাদের মধ্যে ছেলে সামিয়াদ প্রতিবন্ধী। তিনি দ্রুত নাতির মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

ছেলেকে হারিয়ে শোকে কাতর মনোহারের বাবা কোনো কথা বলতে পারছেন না বলে জানিয়েছে পরিবার।

দুই যুবকের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরাকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর জেনেছি। নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪