| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসামের আদালতে আত্মসমর্পণ করল গোপালগঞ্জের যুবক

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২১:৫৮:১৯:অপরাহ্ন  |  ৫০০ বার পঠিত
আসামের আদালতে আত্মসমর্পণ করল গোপালগঞ্জের যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি নাগরিক। নিজ দেশে ফেরার জন্য আইনি সহায়তা চেয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় রাজ্যটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দীন ইসলাম শেখ নামে ওই যুবক নিজ দেশে ফেরার জন্য আইনি সহায়তা চেয়ে শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বড়গুনি গ্রামে। 

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীন ইসলাম রাগবি নামে এক দালালের সাহায্যে অজ্ঞাত সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং আসামের রাজধানী গুয়াহাটিতে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর দালালটি তাকে অসহায় অবস্থায় ফেলে উধাও হয়ে যায়।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে দীন ইসলাম ট্রেনযোগে শিলচর যান এবং বাংলাদেশে ফেরার একটি সম্ভাব্য পথের সন্ধানে অবশেষে শ্রীভূমিতে পৌঁছান। সেখানেও দেশে ফেরার কোনো উপায় খুঁজে না পেয়ে, তিনি আইনি পথে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের শরণাপন্ন হন। 

আদালতে আত্মসমর্পণের পর জেলা ও দায়রা জজ তাকে পুলিশি হেফাজতে হস্তান্তরের নির্দেশ দেন। কর্তৃপক্ষ এখন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী কার্যক্রমের জন্য তাকে পুনরায় আদালতে হাজির করবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জেলা আইনি সেবা কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত আইনজীবী তুতিউর রহমান পাটিকর বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সেই অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।

এদিকে দীন ইসলাম ঠিক কোন পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং এই সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত অভিযুক্ত দালালকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ। সূত্র: এনডিটিভি 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪