| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০৮:৪২:৩৯:পূর্বাহ্ন  |  ৫০৯১ বার পঠিত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুর্জ আল-শেমালি এলাকায়। সেখানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।

এ ছাড়া কাওতারিয়াত আল-রুজে পাঁচজন, হাব্বুশে চারজন এবং মারাকেহ এলাকায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লেবাননের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এতে দেশটিতে নতুন করে উত্তেজনা বেড়েছে।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪