| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে ইরানের আকস্মিক মিসাইল নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০২:৪৬:৪৫:পূর্বাহ্ন  |  ১২১২ বার পঠিত
হরমুজ প্রণালিতে ইরানের আকস্মিক মিসাইল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

শুক্রবার (২৯ মে) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে এসব মিসাইল ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। সেখানে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক করার উদ্দেশ্যে এ ধরনের গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪