| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ২৩:৫০:৫২:অপরাহ্ন  |  ৫৩৪ বার পঠিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনায় ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-এর ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে স্থগিত থাকলেও ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তিন বাহিনীর যৌথ সক্ষমতা ও সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, অপারেশন সিঁদুর এখনও চলমান। যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন হলে অপারেশন সিঁদুর ২.০-এর মতো পরিস্থিতি মোকাবিলায় আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।

অপারেশন সিঁদুর থেকে পাওয়া অভিজ্ঞতার বিষয়ে সেনাপ্রধান বলেন, এ অভিযান ভারতের সমন্বিত সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এতে রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য, নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তা ক্রমেই বহুমাত্রিক হয়ে উঠছে। এ কারণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনী প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কৌশল গ্রহণ করছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪