রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানায় জনতার ঢল নেমেছে। মঙ্গলবার দুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভোলায় নিয়ে আসা হয়েছে তোফায়েল আহমেদের মরদেহ।
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান। হেলিকপ্টার থেকে তার মরদেহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার পর জানাজা হয়।
জেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার জন্মস্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই তাকে সমাহিত করার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম