| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে: নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ২১:৪৮:০৯:অপরাহ্ন  |  ৯২৯ বার পঠিত
যুদ্ধে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে: নেতানিয়াহু

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান সাম্প্রতিক সংঘাতে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি নড়ে গেছে এবং সেটি শেষ পর্যন্ত পতনের দিকেই এগোচ্ছে। 

মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধে ইরান ইতোমধ্যে খুবই ভারী মূল্য পরিশোধ করেছে। দেশটিতে সন্ত্রাসের এই শাসনব্যবস্থায় ফাটল ধরেছে। এটি আর কখনো আগের অবস্থায় ফিরতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলছি, এই শাসনব্যবস্থার পতন খুবই নিকটে।’ তবে নেতানিয়াহুর এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক সংঘাত এবং পারস্পরিক হুমকি-পাল্টা হুমকির মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪