| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৯:৩২:২০:পূর্বাহ্ন  |  ৩৬৪৭২৮ বার পঠিত
মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মৌচাকে সালিশ বৈঠকের সময় ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন রিয়াজ ও আল আমিন। তাদের মধ্যে আল আমিনকে ঢাকা থেকে এবং রিয়াজকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

নিহতের ভাগনে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে বিষয়টি জানিয়ে তিনি তার মামা বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে বিরোধ মীমাংসার জন্য সেখানে একটি সালিশ বৈঠক বসে।

তার ভাষ্য অনুযায়ী, সালিশ চলাকালে একপর্যায়ে বিল্লাল হোসেনকে বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানে নেমে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪