সিনিয়র রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থি ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ‘ইউনূসের বিচার চাই’ স্লোগানও ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ এবং মামলা পরিচালনায় বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি তীব্র নিন্দা জানান।
বক্তব্যে তিনি বিগত সরকারের সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারেরও দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।
রিপোর্টার্স২৪/এসসি