| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আত্মরক্ষার্থে’ ইরানে নতুন করে হামলা শুরু: সেন্টকম

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ০৫:১১:০৮:পূর্বাহ্ন  |  ৭৪৫৫ বার পঠিত
‘আত্মরক্ষার্থে’ ইরানে নতুন করে হামলা শুরু: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘আত্মরক্ষার্থে’ এ হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেন্টকমের দাবি, আগের দিন মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার হারানোর জবাব হিসেবে তারা এ হামলা শুরু করেছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি মনে করি, এর জবাব আরও কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।
সেন্টকমের এ ঘোষণার পরপরই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দেয়। আল জাজিরা সূত্রের বরাতে জানায়, ওই সময় প্রদেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।
এর আগে, মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ জুন) হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনার পরই নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪