| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির ভিডিও ফুটেজ ও লাইসেন্সের অনুলিপি তলব

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ০৮:৪৯:২৫:পূর্বাহ্ন  |  ১২২১০৯ বার পঠিত
শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির ভিডিও ফুটেজ ও লাইসেন্সের অনুলিপি তলব
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাবলির তদন্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির প্রচারিত ভিডিও ফুটেজ, সম্প্রচার লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার সমন্বয়ক মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, চলমান তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত করছেন।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার আওতায় তদন্ত পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে দেওয়া সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ তদন্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি এ-সংক্রান্ত অভিযোগের তদন্তে নতুন গতি এসেছে। এর অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪