| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে সংঘাত অব্যাহত

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৪:১৮:১৮:অপরাহ্ন  |  ১৭৪ বার পঠিত
লেবাননে সংঘাত অব্যাহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সমান্তরাল সংঘাতও অব্যাহত রয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন হামলার দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর দক্ষিণ লেবাননে তাদের বাহিনী অবস্থানরত এলাকার কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে শনাক্ত করা হয়েছে।

তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে,লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে যেকোনো শান্তি চুক্তিতে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে নিশ্চয়তাও থাকতে হবে। যদিও ইরান বরাবরই এমন কোনো উদ্দেশ্যের কথা অস্বীকার করে আসছে। রয়টার্স 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪