| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২২:০৯:৩৯:অপরাহ্ন  |  ১২১০ বার পঠিত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নতুন করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (১২ জুন) প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ায় অবৈধভাবে ড্রোন পাঠানোর দায়ে আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ সামরিক আইন জারির অযুহাত হিসেবে পিয়ংইয়ংকে উসকানি দেওয়ার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন পাঠায়। মূলত সামরিক আইন জারির প্রচেষ্টার জেরে বিদ্রোহের অপরাধে বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করছেন তিনি। 

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারির চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিশংসিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ওই অপরাধে আগেই তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যার সঙ্গে এবার যুক্ত হলো নতুন এই ৩০ বছরের সাজা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪