| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৫:১০:০৬:অপরাহ্ন  |  ২২৫৫ বার পঠিত
নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

সভায় নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধপ্রবণতা হ্রাসে পুলিশের গৃহীত কার্যক্রম ও বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি আলোকপাত করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা সভায় তাদের নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪