| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তির আগে বৈরুতে ইসরায়েলের হামলা, ট্রাম্প বললেন ‘উচিত হয়নি’

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ২১:৪৪:৫৯:অপরাহ্ন  |  ২৩৬২ বার পঠিত
চুক্তির আগে বৈরুতে ইসরায়েলের হামলা, ট্রাম্প বললেন ‘উচিত হয়নি’

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের আগমুহূর্তে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার এত কাছাকাছি অবস্থায় ইসরায়েলের হামলা চালানো উচিত হয়নি।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যখন একটি শান্তি চুক্তির দ্বারপ্রান্তে, তখন এ ধরনের হামলা গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

তিনি লিখেছেন, ‘আজ সকালে বৈরুতে যে হামলা হয়েছে, তা হওয়া উচিত হয়নি, বিশেষ করে এমন এক দিনে যখন আমরা ইরানের সঙ্গে শান্তিচুক্তির এত কাছাকাছি অবস্থানে রয়েছি।’

তবে ট্রাম্প একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। তিনি বলেন, ‘ইসরায়েলের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু যে হামলার জবাবে তারা আঘাত হেনেছে, সেটি ছিল খুবই ছোট ও গুরুত্বহীন। এতে কেউ নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াকে ব্যাহত করার মতো ঘটনা ছিল না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, যা পুরো অঞ্চলে, বিশেষ করে লেবাননে শান্তি নিয়ে আসতে পারে। তাই সব পক্ষেরই সংযম দেখানো উচিত।’

ট্রাম্প লেবাননে ইসরায়েলের নতুন হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরান-সমর্থিত লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও ইসরায়েলের বিরুদ্ধে সীমান্তপারের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘লেবাননের কোথাও ইসরায়েলের আর কোনো হামলা হওয়া উচিত নয়। একইভাবে হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষেরও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো উচিত নয়।’

পোস্টের শেষাংশে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এটি দীর্ঘ ও সুন্দর এক শান্তির সূচনা হতে পারে। আসুন, আমরা সেটি নষ্ট না করি।’ তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪