| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১১:১৫:৩৩:পূর্বাহ্ন  |  ৭৮৪ বার পঠিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২২ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন কার্যকর হচ্ছে না।

এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্ত চলাকালে একই বছরের ৫ জুন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া। তিনি শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত। জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান। পরে ২০২৪ সালের ২৪ মে তাদের আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অনুসন্ধানে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম এখনও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪