| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৯:৪৭:২৯:পূর্বাহ্ন  |  ৪৫৭ বার পঠিত
এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের ডিবি হেফাজতে আটক হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 

সোমবার (২২ জুন) ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, “এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান।”

তিনি আরও জানান, সজীবের বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজন মনে করায় তার কাছ থেকে মুচলেকা রাখা হয় এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, গত রবিবার দুপুরে রাজধানীর একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় খায়রুল ইসলাম সজীবকে হেফাজতে নেওয়া হয়েছিল। এরপর বিকেলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এবং পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ডিবি কার্যালয়ে পাঠানো হয়। নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪