| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২২:৪০:৫৭:অপরাহ্ন  |  ৪৬৯ বার পঠিত
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কবর পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে অতর্কিতভাবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪