| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৬:৫৮:৪৩:পূর্বাহ্ন  |  ১০৩৪৬৭৬ বার পঠিত
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

রিপোর্টার্স ডেস্ক: কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে বোনের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় তারাটিয়া গ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেন সম্প্রতি কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গাছের চারা গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। তবে পরবর্তীতে ‘তিনি প্রকৃত কৃষক নন’- এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে কৃষি বিভাগ ও সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে বেশ চাপে ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪