| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সূত্রাপুরে তাজিয়া মিছিলের সময় যুবককে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ২৩:১৪:০০:অপরাহ্ন  |  ১৩৭০ বার পঠিত
সূত্রাপুরে তাজিয়া মিছিলের সময় যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর সূত্রাপুরের বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নিয়ে যায় এবং পরে একটি নির্মাণাধীন ভবনের নিচে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডটির সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মুহাম্মদ তালেবুর। তিনি বলেন, যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এর পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ কিংবা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর সূত্রাপুরের বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নিয়ে যায় এবং পরে একটি নির্মাণাধীন ভবনের নিচে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডটির সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মুহাম্মদ তালেবুর। তিনি বলেন, যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এর পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ কিংবা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪