| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগের ভাটুলিয়ায় ৫,৭০০ পিস ইয়াবা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ০৫:২৪:১০:পূর্বাহ্ন  |  ৪০০ বার পঠিত
তুরাগের ভাটুলিয়ায় ৫,৭০০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগের ভাটুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. শহিদুল ইসলামের মালিকানাধীন দোয়েল এক্সপ্রেসের ডিপোতে রাখা একটি দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের এ-১ নম্বর সিটের উপরে থাকা এসি ভোল্টের ভেতর থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪