রফিকুল ইসলাম মিঠু: তুরাগের ভাটুলিয়া এলাকায় মো শহিদুল ইসলামের মালিকানাধীন দোয়েল এক্সপ্রেসের ডিপোতে দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের A1 সিটের উপরে এসি ভোল্টের ভিতর থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
তুরাগ থানা পুলিশ। অদ্য ২৬/০৬/২০২৬ ইং সন্ধা ৭ ঘটিকার সময় একটি সংবাদের ভিত্তিতে তুরাগ থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সংগিওফোর্স সহ তুরাগের ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা জব্দ করেন। ওসি মোস্তাফিজুর রহমান জানান জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
রিপোর্টার্স২৪/ঝুম