| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগে ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর সম্পূর্ণ গুজব: পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ২০:৫২:০২:অপরাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
তুরাগে ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর সম্পূর্ণ গুজব: পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ-এর সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অপপ্রচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪