| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির পদযাত্রায় বিস্ফোরণ: দুই আসামি রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ২০:৪৪:৪১:অপরাহ্ন  |  ৩৬১ বার পঠিত
এনসিপির পদযাত্রায় বিস্ফোরণ: দুই আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুজন হলেন- কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ।

আবেদনে বলা হয়, ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি সমাবেশ শুরুর আগে এবং চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পরিকল্পনা, অন্য জড়িত ব্যক্তিদের পরিচয়, সম্ভাব্য বিস্ফোরক উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানিতে তারা বলেন, গভীর রাতে তাদের বাসা থেকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে তাদের মামলায় জড়ানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষ্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪