| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪২৫

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৬:০২:১১:অপরাহ্ন  |  ১৭৯৭০ বার পঠিত
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪২৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শেরেবাংলা নগর ও মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) শেরেবাংলা নগর থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। একই সময়ে মুগদা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় নিজ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে আরও ১৭ জনকে গ্রেপ্তার করে।

শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

অন্যদিকে মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মারুফ হোসেন রমজান (৩৯), মোছা. পারুল বেগম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), মো. রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), মো. ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪