স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (দাখসিসি) ৮ম তলা ভবনের ৬ তলায় বৈদুতিক সর্টসার্কিট থেকে বিষ্ফোরণে দেওয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায় ও আগুন লেগে যায়। এই ঘটনায় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন— রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা, রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।
সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রেদোয়ান নামে এক জনের অবস্থা গুরতর।
মাদ্রাসার শিক্ষার্থী মো. আকাশ জানান, ৮ম তলা ভবনের ৬ষ্ঠ তলায় বৈদুতিক বোর্ড বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে দেওয়ালের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়ে এবং আগুন লেগে যায়। সেই সময়ে ওই রুমে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বাকিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। তারা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।” আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় বলেও আকাশ জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব