| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৬০

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৩:২২:২৮:অপরাহ্ন  |  ২৬১১৭০ বার পঠিত
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৬০

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে আরও ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার তুরাগ থানা পুলিশ বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। একই দিনে শেরেবাংলা নগর থানা পুলিশ আরও ১০ জনকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল সাত্তার (৪৫), মো. ইনছান আলী (৪২), আনছার আলী (৫০), আহাদ আলী (২৯), কামরুল ইসলাম (৩৫), মোফাজ্জল (৩৫), মো. আলমগীর (৩৫), লোকমান (৪৩), মো. রুবেল (৩৫), মো. জনি (১৯) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

একইদিন শেরেবাংলা নগর থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. জয়নাল (৪০), মো. শাহিন মিয়া (৩৫), মো. রবিউল আওয়াল ওরফে রবি (২৬), মো. সুজন সিকদার (২৮), মো. সাফিদ (২৬), মো. শামীম (২৯), মো. মিলন (২৯), নিজাম উদ্দিন ওরফে সেন্টু (৪০), মো. হাফিজুল ইসলাম (২৬) ও মো. রায়হান ইসলাম (১৮)।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান (২৬), মো. নাজমুল (৩৮), তরিকুল ইসলাম মুন্না, মো. মাহিম (২৪), আহম্মেদ আলী তাশরীফ (২৯), মো. রাজীব (১৮), মো. সিমরান হোসেন (১৯), নাঈম সিকদার (২৩), মো. সাগর (১৯), রিনা আক্তার (২০), মো. আনোয়ার (৪৬), শাহরিয়ার সিফাত, মো. তন্ময় হোসেন (২৪), মো. সুজন মিয়া (২৭), নাজমুল করিম (৫০), মো. জাহাঙ্গীর (৪০), এসএম আলমগীর হোসেন (৪৮) ও ইবায়দল্লাহ গাজী (৪৯)।

ডিএমপি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাপ এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯, লালবাগে ৩৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১২৬, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৪৭ এবং ডিবিতে ৬ জন রয়েছেন।

তিনি জানান, রোববার (১৯ জুলাই) তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল সাত্তার (৪৫), মো. ইনছান আলী (৪২), আনছার আলী (৫০), আহাদ আলী (২৯), কামরুল ইসলাম (৩৫), মোফাজ্জল (৩৫), মো. আলমগীর (৩৫), লোকমান (৪৩), মো. রুবেল (৩৫), মো. জনি (১৯) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

একইদিন শেরেবাংলা নগর থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. জয়নাল (৪০), মো. শাহিন মিয়া (৩৫), মো. রবিউল আওয়াল ওরফে রবি (২৬), মো. সুজন সিকদার (২৮), মো. সাফিদ (২৬), মো. শামীম (২৯), মো. মিলন (২৯), নিজাম উদ্দিন ওরফে সেন্টু (৪০), মো. হাফিজুল ইসলাম (২৬) ও মো. রায়হান ইসলাম (১৮)।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪