| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবাসন খাত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ২২:২২:১৭:অপরাহ্ন  |  ১৮৮৮৯ বার পঠিত
আবাসন খাত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎‎সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎‎রিহ্যাবের প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানায়। পাশাপাশি আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবাসমূহ সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করে। রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (FAR) বৃদ্ধি এবং উল্লম্ব (Vertical) নগরায়ণের ওপরও জোর দেওয়া হয়।

‎‎এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত।

‎‎তিনি বলেন, কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎‎প্রধানমন্ত্রী আরও বলেন, নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‎‎সাক্ষাৎ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক  ড. এম এ কাইয়ুম বলেন, দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে বাস্তবমুখী ও সময়োপযোগী নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজন। নিবন্ধন ফি যৌক্তিক করা, ডিএপি বাস্তবায়নে বিদ্যমান জটিলতার সমাধান, সরকারি সেবার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন এবং পরিকল্পিত উল্লম্ব নগরায়ণের মাধ্যমে আবাসন খাত নতুন গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎‎ড. কাইয়ুম আরও বলেন, প্রধানমন্ত্রী আবাসন খাতের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। সরকারের সহযোগিতায় আবাসন শিল্প আরও শক্তিশালী হবে, বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সহজ হবে বলে আমরা আশাবাদী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪