| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন বিশেষ দূতের সফরে সম্পর্ক আরও জোরদার হবে: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১৯:১২:১০:অপরাহ্ন  |  ১২৬৮ বার পঠিত
মার্কিন বিশেষ দূতের সফরে সম্পর্ক আরও জোরদার হবে: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। তার এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে বলে আশা করছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বিশেষ দূতের সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হচ্ছে এবং হবে। যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিনিধি সফরে এলে আমরা মনে করি, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করবে।

আমরা আশা করি, এ সফরের মধ্য দিয়ে নতুন কিছু বিষয় সামনে আসবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ক আরও সুগম হবে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ও মানুষে মানুষে যোগাযোগ আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন। তিন দিনের সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪