| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮০০ কোটি টাকায় ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১১:৫৭:৪৬:পূর্বাহ্ন  |  ৪২৫ বার পঠিত
৮০০ কোটি টাকায় ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
ছবির ক্যাপশন: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা বাণিজ্যিক ভবন 'সুইস টাওয়ার' ৮০০ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের মাধ্যমে বুধবার (২২ জুলাই) বিষয়টি জানানো হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ভবনটি ২০৮, তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত। তবে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এ লেনদেন সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান বেঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট ওই স্থানে পাঁচতারকা 'সুইসোটেল ঢাকা' নির্মাণের জন্য ২৬ তলা ভবনটি নির্মাণ করছিল। তবে হোটেলটি চালুর পরিবর্তে প্রতিষ্ঠানটি ভবনটি পূবালী ব্যাংকের কাছে বিক্রি করছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪