স্টাফ রিপোর্টার: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন।
তার পদত্যাগপত্র ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশ হয়েছে। পদত্যাগপত্রে তিনি একটি জটিল রোগসহ মোট পাঁচটি রোগের কথা উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে সাহাবুদ্দিন লেখেন, ‘আমি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই।’
নিচে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রটি দেওয়া হলো—
রিপোর্টার্স২৪/ধ্রুব