| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২২:১৫:১৩:অপরাহ্ন  |  ৩৭৪ বার পঠিত
শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।’

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। এরপর একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী রোববার অথবা তার পরের কোনো দিন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

এ বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪