| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১২:১২:৫২:অপরাহ্ন  |  ২২২ বার পঠিত
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রথমবারের মতো 'জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োমেডিকেল, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস সামিট ২০২৬' আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দু’দিনব্যাপী এই সামিট শুরু হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প সমিতি এবং সিলিকন রিভার যৌথভাবে প্রযুক্তিনির্ভর এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হবে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি, রোবোটিকস, গবেষণার বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ এবং বৈশ্বিক প্রযুক্তি অংশীদারত্বের সুযোগ অনুসন্ধান করা।

দুই দিনব্যাপী এই আয়োজনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চপ্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা নিয়ে ১১টি মূল অধিবেশন ও সাতটি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪