| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১০:০৬:৩৭:পূর্বাহ্ন  |  ৩৪৭৭৯ বার পঠিত
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের সব গণপরিবহনে শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নির্দেশনা কার্যকর হওয়ার ফলে জিপিএস সংযুক্তির প্রমাণ ছাড়া গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে না।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও তা সচল রাখা বাধ্যতামূলক।

প্রতিষ্ঠানটি আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপস প্রদর্শন করতে হবে। এ বিষয়ে গণপরিবহনের মালিক বা তাদের প্রতিনিধিদের প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪