| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১১:১৭:০৫:পূর্বাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

এদিকে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আরও এক দফা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ মিলবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।

তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪