নিজস্ব প্রতিবেদক: মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবে। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত।
বৈঠক শেষে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী, আগামী সপ্তাহে বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।
এসময় বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ পারস্পরিক স্বার্থ বিষয়ে আলোচনা হয়।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গোর।পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উল্লেখ, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান তিনি।
রিপোর্টার্স২৪/এম এইচ