| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৫:২৬:৩০:অপরাহ্ন  |  ১০৮৮ বার পঠিত
জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার: জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিরোধী দল এ বিষয়ে শেখ হাসিনার ভাষায় কথা বলছে।

সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের কোনো ভুল বা ব্যর্থতা থাকলে তা তুলে ধরতে হবে, তবে সেই আলোচনা সংসদীয় ব্যবস্থার মধ্যেই হওয়া উচিত। এতে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পথ বা মঞ্চের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪