| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৬:৩৬:৪৬:অপরাহ্ন  |  ৫৯৮ বার পঠিত
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র রিপার্টার: আদালতের আদেশ গোপন করে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা বর্ধিত করায় আপিল বিভাগ ৫০ হাজার টাকা জরিমানা করেছে খাগড়াছড়ির ১৯টি ইটভাটা মালিককে। এর আগে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করা হলে হাইকোর্ট গত চলতি বছরের ১৩ জানুয়ারি রুল জারির পাশাপাশি ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে সরকারের উপর। 

উক্ত আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেন। আপিল বিভাগের উক্ত  আদেশ সত্বেও রিট পিটিশনার খাগড়াছড়ি জেলা ইট ভাটা মালিক সমিতি গত ৬ জুলাই হাইকোর্টে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করার জন্য একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট বিভাগ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করে দেন। কিন্তু আদালতে আপিল বিভাগের উক্ত স্থগিত আদেশ এর বিষয় উল্লেখ করা হয়নি।

তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে  জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা  বিভিন্ন মামলার কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ অবহিত হওয়ার পর গতকাল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি সম্পর্কে আদালতকে অবহিত করেন। আদালত বিষয়টি সম্পর্কে শুনানির জন্য কজ লিস্টে আজ  অন্তর্ভুক্ত করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এর আদালতে শুনানি  অনুষ্ঠিত হয়। 

শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, পিটিশনার পক্ষ আদালতে আপিল বিভাগের আদেশ গোপন করে নিষেধাজ্ঞা এর আদেশ বর্ধিত করেছেন, যা আদালতের সাথে প্রতারণার শামিল। এ কারণে তিনি রিট পিটিশনারদের যথাযথ শাস্তির নির্দেশনা প্রার্থনা করেন।  

আদালতে রিট পিটিশনারদের পক্ষে এডভোকেট পারভেজ হোসেন শুনানি করেন এবং বলেন তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। তিনি বলেন, এই মামলাটা তিনি আর চালাতে চাচ্ছেন না।

আদালত শুনানি শেষে খাগড়াছড়ি ইট ভাটা মালিক সমিতির পিটিশনারদের আপিল বিভাগের আদেশ গোপন করে হাইকোর্টের মাধ্যমে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করায় খাগড়াছড়ি ইতভাটা মালিক সমিতি রিট পিটিশনারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা সুপ্রিম কোর্টের রেজিস্টার বরাবরে জমা প্রদানের নির্দেশ দেন। আদালত অপর এক আদেশে রুল ডিসচার্জ করে দেন এবং আদেশের কপি সকল বিবাদীদের নিকট প্রেরণের নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/এআইএম/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪