| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১২:০০:০৪:অপরাহ্ন  |  ১১৪০৩ বার পঠিত
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটে।

সংসদ সদস্যদের মতে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষের ত্যাগ, সংগ্রাম ও স্মৃতিকে সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪