| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধানে গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৩:২১:৫৫:অপরাহ্ন  |  ৬২৫০ বার পঠিত
সংবিধানে গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধানে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পাঁচ সদস্যের নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল পরবর্তী সময়ে তাদের প্রতিনিধিদের নাম দেবে এবং তাদের সঙ্গেও আলোচনা করা হবে।

তিনি বলেন, বিরোধী দল কমিটিতে প্রতিনিধি না দিলেও তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তারা চাইলে কমিটির বৈঠকে উপস্থিত হয়ে কিংবা বৈঠকের বাইরে লিখিতভাবে তাদের পরামর্শ দিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে সবসময়ই স্বাগত জানানো হবে।

বিশেষ কমিটির কাজ নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিটির সামনে চ্যালেঞ্জের চেয়ে প্রত্যাশাই বেশি। সরকার সব পক্ষের সঙ্গে উন্মুক্ত আলোচনা করতে চায় এবং সবার মতামত শুনতে আগ্রহী।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থান জাতির সামনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। শহীদদের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪