| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৮:৩৯:৩০:অপরাহ্ন  |  ১৩০০ বার পঠিত
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিণতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চেয়ে খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৪ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

এদিকে মঙ্গলবার দুপুর ২টায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ছাড়া মঙ্গলবার দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জকসু প্রতিনিধিরা অভিযোগ করেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর ব্যানার রাখা ও সরানো নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে এসব ঘটনাকে কেন্দ্র করেই এমন হুঁশিয়ারি দেন এনসিপি নেতা সারজিস আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪