| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২০:৫১:৫৩:অপরাহ্ন  |  ১১৭৮ বার পঠিত
ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার: রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হন। সংঘর্ষের সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সংঘর্ষে আহত অন্তত ১৭ জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকও রয়েছেন বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪