| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১১:৩৫:০৪:পূর্বাহ্ন  |  ২৯৭৪ বার পঠিত
এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লে তিনি সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গাজী জানান, মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে সংবাদ সম্মেলন করা হবে বলে তিনি জানান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪