| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: প্রতিমন্ত্রী ইশরাক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১২:৫০:৫৬:অপরাহ্ন  |  ২১৩৩ বার পঠিত
ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: প্রতিমন্ত্রী ইশরাক

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাঁর দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণহত্যার অভিযোগে দণ্ডিত ব্যক্তিরা দেশে ফিরে এলে আদালতের রায় কার্যকর করা হবে এবং তাদের রাজনীতির সমাপ্তি ঘটবে।

তিনি আরও বলেন, তাঁর প্রজন্ম জুলাইয়ের শহীদ ও আন্দোলনের যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি। গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও প্রতিফলিত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার এবং জনগণ একসঙ্গে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪