| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে: ড. ইউনূস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৩:৪৫:১৪:অপরাহ্ন  |  ১৫৯৪ বার পঠিত
জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে: ড. ইউনূস

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে ভবিষ্যৎ নির্মাণের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে।” তিনি এ জাদুঘরকে বাংলাদেশের ইতিহাসের “আঁতুড়ঘর” বলেও অভিহিত করেন।

ড. ইউনূস বলেন, এই জাদুঘর থেকেই নতুন যাত্রাপথের সূচনা হবে। কোনো সময় পথ হারিয়ে ফেললে এখান থেকে দিকনির্দেশনা পাওয়া যাবে। চিন্তা ও চেতনায় কোনো বিচ্যুতি এলে এই স্থান থেকেই তার সমাধানের সূত্র খুঁজে নেওয়া যাবে।

তিনি বাংলাদেশের সব তরুণ-তরুণী ও নাগরিকদের একবার হলেও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস আরও বলেন, জুলাই জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এই স্মৃতি ও চেতনার ধারাবাহিকতা যেন কখনো ছিন্ন না হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪