| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ২১:৫৪:৩৩:অপরাহ্ন  |  ২৩৮ বার পঠিত
চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

স্টাফ রিপোর্টার: প্রশাসনের চার মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল বদল করা হয়েছে। আর দুজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে তাদের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে দুর্যোগে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপর আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসনে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত থাকা সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪