| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ২১:৫৭:০৯:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের কম খরচে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি।

বহিঃবিভাগে দায়িত্বরত এক চিকিৎসকের তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (২৫)।

প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য জোবাইর হোসেন ও সাইফুল ইসলাম অংশ নেন।

নাজমুল সাকিব আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪