| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে : ভারতের হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৪:১৫:৩০:অপরাহ্ন  |  ৪২৯ বার পঠিত
গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে : ভারতের হাইকমিশনার

রিপোর্টর্স২৪ ডেস্ক: গণতান্ত্রিক দেশে নানা ধরনের ইস্যু থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ ও ভারতের মধ্যেও বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে এবং থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এসব ইস্যু দুই দেশের সম্পর্কের পথে বাধা না হয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

দুই দেশের জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের জনগণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সুন্দর ও সুসম্পর্ক দেখতে চায়। একইভাবে ভারতের প্রধানমন্ত্রীও দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক চান।

দীনেশ ত্রিবেদী বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু হবে বলে তিনি আশাবাদী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪