| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ০২:৪৩:৫২:পূর্বাহ্ন  |  ২৪৯৫ বার পঠিত
প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

বেনাপোল প্রতিনিধি: যশোর প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে  ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিন ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে প্রেসক্লাব যশোরের সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকরা ফরম সংগ্রহ করতে পারবেন। সদস্য ফরম বিতরণ করা হবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। ফরম সংগ্রহের দিন থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে আবেদন ফরম জমা দেওয়া যাবে। 

নির্ধারিত এই সময়ের পর আর কোন ফরম জমা নেওয়া হবে না। যারা সদস্যপদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে স্ব-স্ব প্রতিষ্ঠানের (মিডিয়া) পক্ষ থেকে পাওয়া পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যে মিডিয়ায় কর্মরত তার পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি ফরমের সাথে জমা দিতে হবে বলেও সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪